ডোমারে দুর্ঘটনায় নিহতের পরিবারের মাঝে চেক হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের মাঝে গতকাল বুধবার চেক হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া ওই চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. সাবিহা সুলতানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে দুর্ঘটনায় নিহত ভোগডাবুড়ি ইউনিয়নের পূর্বভোগডাবুড়ি গ্রামের কহিনুর বেগম (৬০) ও সুরাইয়া আক্তারের (৮) পরিবারের মাঝে ১০ হাজার করে ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমান, উপসহকারী প্রকৌশলী মোহাইমেনুল ইসলাম, ডোমার প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফ্ফর আলী প্রমুখ।