ডোমারে বিদ্যুতের তার ছিঁড়ে অগ্নিকােণ্ড কোটি টাকার ক্ষতি
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি বাজারে গতকাল বুধবার ভোরে বিদ্যুতের ১১ কেভি তার ছিঁড়ে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান ও দুটি বাড়িঘর পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা ব্যক্তিরা জানিয়েছেন। এলাকার অনেকের অভিযোগ, পুরোনো তারে বিদ্যুৎ সরবরাহ করায় এ দুর্ঘটনা ঘটছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোর সাড়ে চারটার দিকে চিলাহাটি বাজারের কাঠ ব্যবসায়ী ফরহাদ হোসেনের বাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে আগুনের সূত্রপাত হয়। এ সময় তাঁর প্রতিবেশী ফারাজ উিদ্দনের বাড়ি ও দোকানসহ বাজারের ১৬টি দোকান, দোকানে রক্ষিত মালামাল, দুটি গুদাম ও পাঁচ লাখ টাকা পুড়ে যায়। খবর পেয়ে ডোমারের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তাহের বলেন, তাঁকে ক্ষতিগ্রস্তরা জািনয়েছেন, ওই অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে৷
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা শহরের এক ব্যবসায়ী জানান, গত বছরের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ডোমার বাজারে বিদ্যুতের ১১ কেভি তার ছিঁড়ে সুমন দাশ (২৫) নামে এক ব্যক্তি নিহত ও নয়জন আহত হন। ওই বছরের ১ নভেম্বর সন্ধ্যায় পুনরায় বাজারের ওই স্থানে তার ছিঁড়ে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে যায়। একই স্থানে গত মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুতের তারে অগ্নিকাণ্ড ঘটলে এলাকার অনেকে তাৎক্ষণিকভাবে তা নিয়ন্ত্রণে আনেন। এরপর গতকাল ভোরে চিলাহাটি বাজারে একইভাবে বিদ্যুতের তার ছিঁড়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব বিষয়ে প্রতিবাদ করলে বা সাংবাদিকদের জানালে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রািনর করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। মূলত বিদ্যুৎ সরবরাহের সংযোগের তার পুরোনো হওয়ায় প্রায়ই এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
এ ব্যাপারে ডোমার পিডিবির আবাসিক প্রকৌশলী আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ‘গত সাত দিন আগে আমি কর্মস্থলে যোগদান করেছি। গতকাল ভোরে বজ্রপাতের কারণে চিলাহাটিতে রেলওয়ের এক্সপ্রেস সংযোগের তার ছিঁড়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’ তবে তিনি উপজেলায় বিদ্যুৎ সরবরাহের সংযোগ তার পুরোনো থাকার সত্যতা নিশ্চিত করে জানান, সংযোগ তারগুলো সময়মতো মেরামত করা হবে৷