ডোমারে সোলার প্যানেল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌরবিদ্যুতের সেবা প্রদানে টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমার উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে ১২০টি সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার তাঁর (সাংসদ হিসেবে পাওয়া) বরাদ্দ থেকে এগুলো বিতরণ করেন।
এসব সোলার প্যানেল বিতরণ উপলক্ষে গতকাল বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ নিজে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামুল হক, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া প্রমুখ।