ডোবা থেকে মাথার খুলি-হাড় উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর নেছারাবাদ উপজেলার উত্তর করফা গ্রামের একটি ডোবা থেকে আজ শুক্রবার সন্ধ্যায় মাথার খুলিসহ মানবদেহের প্রায় ৭০ টুকরা হাড় উদ্ধার করেছে পুলিশ।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে উত্তর করফা গ্রামের সড়কের পশের একটি ডোবার পানি সেচ দিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি মাছ ধরছিলেন। এ সময় একটি মাথার খুলিসহ মানবদেহের বিভিন্ন অঙ্গের হাড় দেখতে পান তাঁরা। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
ওসি জানান, শনিবার পরিচয় শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট করা হবে।