ডোবা না সড়ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আর সামান্য বৃষ্টিতে শহরের মাহিগঞ্জে সাতমাথা সড়কটির নাকাল দশা হয়েছে। দেখে মনে হয় সড়ক নয়, যেন ডোবা।গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে মানুষের দুর্ভোগ দেখা গেছে। লোকজন হেঁটে চলাচল করতে পারছে না। অনেকে রিকশা বা অটোরিকশায় চড়ে সড়কের ওই জায়গাটুকু পাড়ি দিচ্ছে।শহরের পুরোনো শহর মাহিগঞ্জে প্রবেশ করার প্রধান সড়ক হলো এটি। জমে থাকা পানি অন্য কোনো দিক দিয়ে যে নেমে যাবে, এরও কোনো উপায় নেই। সামান্য বৃষ্টিতেই সড়কটির এমন বেহাল দশা হয়েছে।দুর্ভোগ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সোহরাব দুলাল বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কটির বেহাল দশা দূর হচ্ছে না। বৃদ্ধ রিকশাচালক শমসের মিয়া বলেন, ‘এই রাস্তা দিয়া যাওয়া-আসা কইরবার গেইলে নিকশা থাকি মানুষও পরি যাওয়ার ঘটনা ঘটছে।’ সড়কের পাশের এক টিন ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, ‘পানি জমে থাকায় কাস্টমার আইসপার চায় না এটে।’পৌরসভার প্যানেল মেয়র ইদ্রিস আলী বলেন, অনেক সড়কের সংস্কার চলছে। এটিও সংস্কার করা হবে। তবে কবে নাগাদ করা হবে, তা তিনি জানাননি।