ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে শারমিন (৫) ও ফাকিয়া (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শারমিন ও ফাকিয়া চাচাতো বোন। শারমিনের বাবার নাম নিজাম উদ্দিন। ফাকিয়ার বাবা বিপ্লব হোসেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের একটি ডোবার ধারে শারমিন ও ফাকিয়া খেলছিল। এ সময় হঠাৎ করেই তারা ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে শারমিন ও ফাকিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী তাদের মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) তাওহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।