ডোবায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জের আজমতপুর গ্রামে নির্মাণাধীন একটি বাইপাস সড়কের পাশের ডোবায় পড়ে গতকাল এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুটি হলো উপজেলার আজমতপুর গ্রামের সোলাইমান খানের ছেলে শাহাদাত হোসেন (৮)। সে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। শিশুটির চাচা আনোয়ার বলেন, বিকেলে শাহাদাতের মা ছেলেকে বাড়িতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। পরে বাড়ির কাছে গাজীপুর-ইটাখোলা বাইপাস সড়কের নির্মাণকাজের কারণে সৃষ্ট ডোবায় শিশুটির লাশ পাওয়া যায়।