ডোমার উপজেলা আওয়ামী লীগের সমেঞ্চলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ বছর পর গতকাল শনিবার নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সমেঞ্চলন হয়েছে। ডোমার নাট্য সমিতি মঞ্চে দিনব্যাপী সমেঞ্চলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক সাংসদ আসাদুজ্জামান নূর। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমেঞ্চলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামার আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক। সম্মেলনে সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, ‘আমাদের সরকারের করা উত্তরা ইপিজেডে সাড়ে ১২ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। নতুন নতুন কলকারখানা হচ্ছে। বছরের শুরুতে প্রতিটি স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের বিনা মূল্যে বই সরবরাহ করা হচ্ছে।’