ডোমার ও ডিমলায় বিদ্যুৎ নেই ২ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলায় পিডিবির ১২ হাজার বিদ্যুতের গ্রাহক দুই দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। পিডিবির নীলফামারী-ডোমার ৩৩ হাজার কেভি সরবরাহ লাইনে ত্রুটির কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামের সাহিদ হোসেন বলেন, মঙ্গলবার বেলা দুইটা থেকে গতকাল বুধবার বেলা তিনটা পর্যন্ত একবারের জন্যও বিদ্যুৎ পাওয়া যায়নি। ডিমলার জাহিদুল ইসলাম বলেন, আদৌ বিদ্যুৎ আসবে কি না, বিদ্যুৎ বিভাগ তা জানাতে পারছে না। গতকাল বেলা তিনটার দিকে ডোমার বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী বেলাল হোসেন বলেন, কয়েক দিন ধরে সরবরাহ কম থাকার কারণে কিছুটা লোডশেডিং হয়েছিল। মঙ্গলবার বজ্রপাতের কারণে সরবরাহ লাইনের ইনস্যুলেটর ক্ষতিগ্রস্ত হয়েছে। যত দ্রুত সম্ভব মেরামত করে লাইনটি চালু করার চেষ্টা চলছে।’