ডোমার পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতন ও বৈশাখী উৎসব ভাতার দাবিতে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার ডোমার পৌর কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে কর্মবিরতি পালন করেন তাঁরা।
আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা জানান, সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী তাঁদের বৈশাখী উৎসব ভাতাও পাওয়ার কথা।
পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব জোবায়দুল হক বলেন, ‘আমাদের সব কর্মকর্তা-কর্মচারীর পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে। গত বছর আমরা বৈশাখী উৎসব ভাতা পেলেও এবারে বৈশাখী উৎসব ভাতা ও বকেয়া পাওনা পরিশোধে অস্বীকৃতি জানান মেয়র। বকেয়া বেতন ও বৈশাখী ভাতার দাবিতে আমরা ওই কর্মসূচি পালনে বাধ্য হয়েছি।’
বিকেলে এ বিষয়ে জানতে ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে ডোমার পৌরসভার প্যানেল মেয়র এনায়েত হোসেনের সঙ্গে। তিনি বলেন, পৌরসভার রাজস্ব আদায় না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন বকেয়া রয়েছে।