ডোমারে দুটি গাছ উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমারে বাংলাদেশ পাট করপোরেশনের (বিজেসি) দুটি মূল্যবান গাছ উধাও হয়ে গেছে। গত বৃহস্পতিবার ঘটনাটি জানাজানি হলে ডোমার থানার পুলিশ এবং ভূমি কার্যালয় গাছ উদ্ধারে ঘটনাস্থল পরিদর্শন ও অভিযান চালিয়ে কাটা গাছের আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় ভূমি কার্যালয়ের পক্ষে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ পৃথক একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি।সরেজমিনে জানা যায়, গাছ দুটি বুধবার বিকেলে কাটা হয়েছে। পশ্চিম চিকনমাটি গ্রামের আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ওই জমিটা জামাল হোসেন ইজারা নিয়েছেন। তাঁর উপস্থিতিতে ওই কাঁঠাল গাছ ও পাকুড় গাছ কাটতে দেখেছি। কিন্তু কে কেটেছে জানি না।’ইজারাগ্রহীতা জামাল হোসেন বলেন, ‘ইজারা নেওয়া জমি থেকে আমি কিছু গাছ কাটার অনুমতি চেয়েছি। সেখানে একটা ভাঙা পাকুড় গাছের গোড়া ও একটি কাঁঠাল গাছের মুড়া অপসারণ করেছি। বিজেসির সঙ্গে কথা বলে তাদের মৌখিক নির্দেশ দিয়েছি।’ ডোমার থানার ওসি সুকুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামাল হোসেন আরও আটটি গাছ কাটার প্রস্তুতি নিয়েছিলেন। সেগুলো কাটা বন্ধ করে দিয়ে বলেছি আগে কাগজ দেখাতে হবে।