ডোমারে নয় ঘর ছাই, আটটি গরু ও ছয় ছাগলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের চান্দখানা শান্তিপাড়া গ্রামে রোববার রাতে আগুনে নয়টি ঘর ভস্মীভূত হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোমেনা বেগম নামের এক গৃহবধূ। আগুনে পুড়ে আটটি গরু, ছয়টি ছাগল ও শতাধিক হাঁস-মুরগি মারা গেছে।কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল হক জানান, রোববার রাত ১১টার দিকে গ্রামের নূর মোহাম্মদের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে গ্রামের চারটি পরিবারের নয়টি ঘর, ধান-চাল, আসবাব পুড়ে ছাই হয়ে যায়। এ সময় জিনিসপত্র রক্ষা করতে গিয়ে গৃহবধূ মোমেনা বেগম অগ্নিদগ্ধ হন। তাঁকে ডোমার বোড়াগাড়ী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পরে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।