ডোমারে বিদ্যুৎ কার্যালয় ঘেরাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুরি হওয়া ট্রান্সফরমার পুনরায় স্থাপনের দাবিতে গত রোববার ডোমার উপজেলা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।এ ব্যাপারে পিডিবির ডোমার আবাসিক প্রকৌশলী নির্মল কুমার রায় মুঠোফোনে জানান, ট্রান্সফরমার চুরি গেলে সেখানে নতুন ট্রান্সফরমার সরকার দেয় না। সে কারণে ডোমার ইউনিয়ন পরিষদের সামনে চুরি যাওয়া ট্রান্সফরমারের গ্রাহকদের অন্য আরেকটি ট্রান্সফরমার থেকে সংযোগ দেওয়া হয়েছে। আর আন্ধারুর মোড়ে স্থাপনের জন্য একটি পুরাতন ট্রান্সফরমার মেরামত করা হচ্ছে। সেটি আগামী বৃহস্পতিবার নাগাদ স্থাপন করার সম্ভাবনা আছে।