ডোমারে শিক্ষক লাঞ্ছিত, প্রতিবাদে অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গত রোববার একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে ওই দিনই শিক্ষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন।ডোমার উপজেলার পাঙ্গা শান্তিনিকেতন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান অভিযোগ করেন, ‘রোববার দুপুরে আমার বিল ও বোনাসের শিট দেখতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী আসাদুল শিক্ষা কর্মকর্তা হাবিবুল ইসলামের সামনেই ৫০ টাকা দাবি করে। টাকা দিতে না চাইলে শিক্ষা কর্মকর্তা অফিস সহকারী আসাদুলকে বলে আমাকে অফিস থেকে বের করে দিতে। পরে আসাদুল আমাকে মারধর করে। এ সময় টানাহেঁচড়ার কারণে আমার পরনের কাপড় ছিঁড়ে যায়।’প্রধান শিক্ষক আতাউর রহমান আরও বলেন, ‘আমরা বিষয়টি ইউএনও ও উপজেলা চেয়ারম্যানকে বলেছি এবং শিক্ষা কর্মকর্তা ও অফিস সহকারীর বিচার দাবিতে আমরা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছি।’উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুল ইসলাম ওই শিক্ষককে মারধর করার নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছেন।ইউএনও আবু রায়হান মিঞা বলেন, তাঁদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে।