ডোমারে সাংবাদিক শিমুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরে প্রেসক্লাবের সামনে গতকাল সকালে সাংবাদিক হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে কয়েকটি সাংবাদিক সংগঠন যৌথভাবে মানববন্ধন করে। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কাজ করা সংবাদকর্মীরা অংশ নেন l ছবি: প্রথম আলো
রংপুর নগরে প্রেসক্লাবের সামনে গতকাল সকালে সাংবাদিক হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে কয়েকটি সাংবাদিক সংগঠন যৌথভাবে মানববন্ধন করে। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কাজ করা সংবাদকর্মীরা অংশ নেন l ছবি: প্রথম আলো

দৈনিক সমকাল-এর সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলের হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল বুধবার দুপুরে নীলফামারীর ডোমার উপজেলা শহরে মানববন্ধন হয়েছে। ডোমার প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের যৌথ উদ্যোগে বেলা একটা থেকে
দুইটা পর্যন্ত ডোমার বাজার রেলঘুমটি এলাকায় ওই মানববন্ধন হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ডোমার প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফ্ফর আলী।
মানববন্ধনে বক্তব্য দেন নীলফামারী মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সমকাল-এর জেলা সুহৃদের সভাপতি মো. সারওয়ার মানিক, ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম, সমকাল-এর ডোমার উপজেলা প্রতিনিধি রওশন রশীদ, সৈয়দপুর উপজেলা প্রতিনিধি মো. সাকির হোসেন, জলঢাকা উপজেলা প্রতিনিধি হাসিবুল হক, ডোমার উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবু ফাত্তাহ কামাল, মানবজমিন-এর ডোমার প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ সময়-এর ডোমার প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল, উপজেলা সেচ পাম্প মালিক সমিতির সভাপতি গোলাম কুদ্দুস প্রমুখ।
বক্তারা সাংবাদিক শিমুলসহ সব সাংবাদিক হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।