ডোমারে সাবেক হুইপ আবদুর রউফের স্মরণসভা
নীলফামারীর ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গত শুক্রবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা ও সাবেক হুইফ আবদুর রউফের স্মরণে সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, বাংলাদেশের ইতিহাসে আবদুর রউফ একজন ক্ষণজন্মা পুরুষ। তাঁর মৃত্যুতে নীলফামারীর মানুষ একজন বটবৃক্ষ হারাল। ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যন আবদুর রাজ্জাক বসুনিয়া বলেন, নীলফামারীর উন্নয়নের জন্য বঙ্গবন্ধু তাঁকে গভর্নর নিযুক্ত করেছিলেন। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আলম বলেন, আবদুর রউফের মধ্যে স্বাধীনতার চেতনা এত প্রবল ছিল যে দীনতা সত্ত্বেও একক উদ্যোগে তিনি ডোমারের বাগডোকরায় বঙ্গবন্ধু স্মৃতি ফলক নির্মাণ করেন।মুক্তিযুদ্ধের সংগঠক গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুন নবী, প্রয়াত আবদুর রউফের ছেলে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোস্তফা মঈন উদ্দীন, ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল জব্বার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপজেলা সভাপতি মফিজার রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এনায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক করিমুল ইসলাম, যুবলীগের সভাপতি ও ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মতিউর রহমান প্রমুখ।