ডোমেইন নাম ডট বাংলা করতে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নিজস্ব ভাষা ও স্বকীয়তা তুলে ধরতে দেশের নিজস্ব ডোমেইন নাম ডট বাংলা হিসেবে তালিকাভুক্ত করতে আইসিএএনএন (ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইন্ড নেইমস অ্যান্ড নাম্বারস)-এর কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন। খবর বাসসের।প্রক্রিয়াটি সম্পন্ন হতে ছয় থেকে নয় মাস সময় লাগবে। এ প্রক্রিয়া সম্পন্ন হলে ১৫ কোটি বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসরত ৩০ কোটি বাংলা ভাষাভাষী কান্ট্রি কোড হিসেবে ডট বাংলা ব্যবহার করে ওয়েবপেজ খুলতে পারবেন।প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন যমুনা থেকে গতকাল রোববার সন্ধ্যায় ইন্টারনেটের মাধ্যমে সরাসরি এ আবেদনপত্র দাখিল করেন।ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, ডাক ও টেলিযোগাযোগ-সচিব সুনীলকান্তি বোস, প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান ও বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমদ এ সময় উপস্থিত ছিলেন।