ড্যান্ডি ডায়িংয়ের মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যান্ডি ডায়িংয়ের বিরুদ্ধে সোনালী ব্যাংকের করা ঋণখেলাপি মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়েছেন আদালত।
খালেদা জিয়ার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অর্থঋণ আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক ইসমত জাহান আগামী ১৯ জুন পরবর্তী তারিখ ধার্য করেছেন।
গতকাল এ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৬ বিবাদীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া শুনানি মুলতবি রাখার আবেদন করেন। ঋণখেলাপির অভিযোগে তারেক রহমান, তাঁর ভাই আরাফাত রহমান কোকোসহ কয়েকজনের বিরুদ্ধে সোনালী ব্যাংক এ মামলা করে।
গত বছরের ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান।