ড্যাপ বাস্তবায়নের দাবীতে সমাবেশ
দ্রুত ড্যাপ বাস্তাবায়ন ও এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার বন্ধের দাবীতে গতকাল ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রীণ ভয়েস যুব নাগরিক অধিকার জোট ও সেবা নামের দুটি বেসরকারী সংগঠন এই সমাবেশের আয়োজন করে।সমাবেশে বক্তারা ঢাকাকে সুষ্ঠু ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার জন্য পরিবেশ ও নগরবিদদের দীর্ঘ দিনের দাবীর পরিপ্রেক্ষিতে ডিডেইলড এরিয়া প্ল্যান -ড্যাপ অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন ড্যাপ যাতে বাস্তবায়িত না হয় সেজন্য কতিপয় ভূমিদস্যু নানা অপতৎপরতা ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা জমি উন্নয়ন ও নগরায়নের নামে ঢাকার ভেতর-বাহিরের সকল জলাশয় ভরাট করে ফেলছে। এতে ঢাকা বসবাসের অযোগ্য নগরে পরিনত হচ্ছে। ড্যাপ বাস্তাবায়িত হলে ওইসব ভূমিদস্যুদের অপতৎপরতা বন্ধ হবে এবং ঢাকা মহনগরীও রক্ষাপাবে।সমাবেশে বক্তারা ঢাকাকে একটি বসবাসযোগ্য নিরাপদ নগর হিসে গড়ে তুলতে দ্রুত ড্যাপ বাস্তবায়নের দাবী জানিয়েছেন। তাঁরা ড্যাপ বিরোধীদের প্রতিহত করার জন্যও আহ্বাণ জানান। সমাবেশে সভাপতিত্ব করেন সেবার সভাপতি ডা.নূরুদ্দিন। আলোচনা করেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক শেখ মুহম্মদ শহীদুল্লাহ, আলমগীর কবির, তুষার রেহমান, ইবনুল সৈয়দ রানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।