ড্যাপ বাস্তবায়নের বিরুদ্ধে চক্রান্ত সফল হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা বলেছেন, ঢাকা শহরের যানজট নিরসন এবং মানুষের বসবাসের জন্য নিরাপদ ও নির্মল পরিবেশ তৈরির লক্ষ্যে বিশদ অঞ্চল পরিচালনা (ড্যাপ) চূড়ান্ত করা হয়েছে। চেয়ারম্যান বলেন, একটি দুষ্টচক্র ঢাকা শহরের পরিবেশ নষ্ট করতে ড্যাপ বাস্তবায়নের বিরুদ্ধে পত্র-পত্রিকায় মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তাদের এ চক্রান্ত সফল হবে না।গত শুক্রবার সন্ধ্যায় দাগনভূঞা পৌরসভার ২০১১-১২ অর্থবছরের বাজেট ঘোষণা উপলক্ষে স্থানীয় আতাতুর্ক উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওবিষয়ক উপপরিচালক খুরশিদ আলম, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আরা বেগম প্রমুখ।