ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রতিনিধিদল মালয়েশিয়ায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৩৮ সদস্যের একটি প্রতিনিধিদল ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলির আমন্ত্রণে তিন সপ্তাহের এশিয়ান সামার প্রোগ্রামে অংশগ্রহণের উদ্দেশ্যে মালয়েশিয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (আন্তর্জাতিক) মো. ফখরে হোসেনের তত্ত্বাবধানে ও নেতৃত্বে প্রতিনিধিদলটি গতকাল মঙ্গলবার রাতে মালয়েশিয়ায় পৌঁছায়। এশিয়ান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ফোরামের সহযোগিতায় এবং ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলির স্বাগতিকতায় আজ বুধবার শুরু হচ্ছে সামার প্রোগ্রাম। চলবে ২৫ জুলাই পর্যন্ত। এতে বিশ্বের ১১টি দেশের ১৪টি বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। বিজ্ঞপ্তি।