ড্যাফোডিল ইউনিভার্সিটিতে খাদ্য দিবসের সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খাদ্য ও পুষ্টি প্রকৌশল বিভাগের আয়োজনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ‘পরিবর্তনশীল পরিবেশে পারিবারিক কৃষি ও খাদ্য নিরাপত্তা’ শীর্ষক সেমিনার গতকাল সোমবার রাজধানীর স্টার্টআপ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি মাইক রবসন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান (ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি) মো. সবুর খান। সেমিনারে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহ-উপাচার্য (ভারপ্রাপ্ত উপাচার্য) এম গোলাম রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যালায়েড হেলথ সায়েন্স অনুষদের ডিন এ আই মুস্তফা এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন খাদ্য ও পুষ্টি প্রকৌশল বিভাগের কে এম ফরমুজুল হক। বিজ্ঞপ্তি।