প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ফল সেমিস্টারে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আশুলিয়া মডেল টাউনে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে গত শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। উপাচার্য অধ্যাপক ইউসুফ এম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক মো. গোলাম রহমান, কোষাধ্যক্ষ হামিদুল হক খান, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক এস এম মাহাবুব-উল হক মজুমদার, বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক এম সামছুল আলম, ইমেরিটাস অধ্যাপক এম লুৎফর রহমান, অধ্যাপক আমিনুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক গোলাম মওলা চৌধুরী ও রেজিস্ট্রার অধ্যাপক প্রকৌশলী এ কে এম ফজলুল হক। বিজ্ঞপ্তি।