প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল-২০১৬ সেমিস্টারে বিভিন্ন বিভাগে অনার্স ও মাস্টার্স কোর্সে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য ইউসুফ এম ইসলাম, ভারপ্রাপ্ত সহ-উপাচার্য এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক এস এম মাহাবুব-উল-হক মজুমদার। এই সেমিস্টারের অনার্স ও মাস্টার্স কোর্সে ভর্তি হয়েছেন চীন, নেপাল, নাইজেরিয়া, সোমালিয়া, কেনিয়া ও ইথিওপিয়া থেকে ৭৫ জন শিক্ষার্থী। বিজ্ঞপ্তি।