ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিলনায়তনে ‘নারী-পুরুষের সমমর্যাদায় তারুণ্যের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘মর্যাদায় গড়ি সমতা’ স্লোগান প্রতিপাদ্য করে এ সেমিনার আয়োজনে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন ও বিজ্ঞাপনী সংস্থা মাত্রা। এতে বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। এ সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ইউসুফ এম ইসলাম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এ এম এম হামিদুর রহমান, প্রক্টর গোলাম মওলা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি