ড্যাবের ছয়টি শাখার সঙ্গে সম্পর্ক নেই বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নাম করে রাজধানী ঢাকার যে ছয়টি শাখা কমিটির ঘোষণা দেওয়া হয়েছে, তার সঙ্গে বিএনপি বা ড্যাবের কোনো সম্পর্ক নেই। গত বুধবার বিএনপির সহদপ্তর সম্পাদক আসাদুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ কমিটির বিষয়টি বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কাজী মাজহারুল ইসলামের অনুমোদন করা উল্লেখ করে পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশিত হয়েছে। কিন্তু ড্যাবের শাখা কমিটি গঠন ও অনুমোদন করে এর কেন্দ্রীয় কমিটি। আর কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেন বিএনপির চেয়ারপারসন। বিজ্ঞপ্তি।