ড্যাবের মহাসচিব জাহিদ যা বললেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘শেখ মুজিবুর রহমান হচ্ছেন একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণকারী প্রথম বাঙালি। তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন।’ গত শুক্রবার রাতে কিশোরগঞ্জে একটি হোটেলে ড্যাব আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড্যাবের মহাসচিব আরও বলেন, ‘রাজনৈতিক দল ও পত্রপত্রিকা নিষিদ্ধ করে শেখ মুজিব বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন কায়েম করেন। জিয়াউর রহমান পুনরায় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। এ জন্য জিয়াকে আওয়ামী লীগ ভয় পায় বলে তাঁর নাম মুছে দিতে উঠেপড়ে লেগেছে।’ তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মানুষ এখন দিশেহারা। ড্যাবের কিশোরগঞ্জ জেলার সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।