ড্রাফট জালিয়াতির অভিযোগে দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচরে রূপালী ব্যাংকে ড্রাফট জালিয়াতির অভিযোগে খাদিজা আক্তার ও মিজানুর রহমান নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক তাঁদের বিরুদ্ধে সোমবার রাতে মামলা করেছেন।শিবচর রূপালী ব্যাংকের ব্যবস্থাপক সাইফুল আলম জানান, গত ১৩ ডিসেম্বর তাঁর ব্যাংকে খাদিজা আক্তার নামের এক অ্যাকাউন্টধারী (সঞ্চয়ী হিসাব নম্বর ৬৬২৫) কাতারের দোহা আল-ফারদান এলএলসি কোম্পানির ৯৪ হাজার টাকার একটি ড্রাফট (৩৬১৬৯৮৯৯, তারিখ: ০৪-১২-২০০৯) জমা দেন। শিবচর রূপালী ব্যাংক ড্রাফটটি পাস করিয়ে আনার জন্য মাদারীপুর অগ্রণী ব্যাংকে পাঠায়। গত রোববার অগ্রণী ব্যাংক লিখিতভাবে ড্রাফটি জাল জানিয়ে এ ব্যাপারে রূপালী ব্যাংককে আইনগত ব্যবস্থা নিতে বলে। গত সোমবার সকালে খাদিজা আক্তার ও মিজানুর রহমান রূপালী ব্যাংকে ওই টাকা তুলতে এলে মিজানুরকে ব্যাংক কর্তৃপক্ষ আটক করে পুলিশে সোপর্দ করে। আর গতকাল মঙ্গলবার খাদিজা আক্তারকে পৌরসভার বসুন্ধরা আবাসিক এলাকায় তাঁর বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। খাদিজা জানান, ‘পাওনা টাকার জন্য চাপ দিলে কিছুদিন আগে মিজান আমাকে ড্রাফটটি দেন।’