ড্রাম বিস্ফোরণে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের মিঠামইনে ড্রাম বিস্ফোরণ হয়ে এক ব্যক্তি মারা গেছেন। তাঁর নাম মিজানুর রহমান (৩৫)। উপজেলা সদরের চাঁননপুর হোটেলের সামনে গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। মিজান উপজেলার সদর ইউনিয়নের মইশারকান্দি গ্রামের বাসিন্দা। থানা-পুলিশ ও স্থানীয়রা জানান, চাঁননপুর হোটেলের সামনে ঝালাইয়ের মাধ্যমে একটি ড্রামের ঢাকনা লাগানো হচ্ছিল। এ সময় ড্রামটি হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ড্রামের একটি অংশ ছিটে মিজানের মাথায় লাগে। আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। মিঠামইন থানার পরিদর্শক (এসআই) বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি