ড্রেক সমীকরণ ১০০ কোটি গ্রহে বুদ্ধিমান প্রাণী থাকার কথা বলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের অমৃত লাল দে কলেজে শুক্রবার বিকেলে ‘দ্বিতীয় পৃথিবীর সন্ধানে’ শীর্ষক বিজ্ঞানবিষয়ক বক্তৃতা ও বিজ্ঞানবিষয়ক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞান বিষয়ে বক্তৃতা দেন এবং শ্রোতাদের নানা প্রশ্নের উত্তর দেন বিজ্ঞানবিষয়ক বক্তা ও লেখক আসিফ।
গত শুক্রবার বিকেল পাঁচটায় শুরু হয় অনুষ্ঠান। এতে ৫০ টাকা দর্শনীর মাধ্যমে যোগ দেন শ্রোতারা। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও বিজ্ঞানমনস্ক নানা শ্রেণি-পেশার শ্রোতারা অংশ নেন। বিজ্ঞান সংগঠন কসমিক কালচারের আয়োজনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত কার্টুনিস্ট আহসান হাবীব, বরিশালের সংস্কৃতিজন মানবেন্দ্র বটব্যাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল, অমৃত লাল দে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল কবীর ও কসমিক কালচারের সভাপতি অনীশ মণ্ডল।