ড্রেজার আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় বুড়িগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজার আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা। গতকাল সকালে বক্তাবলী ইউনিয়নে এই অভিযান চালানো হয়। এ সময় একটি ড্রেজারের ম্যানেজার মো. খোকন মিয়াকে এক মাসের কারাদণ্ড দেন। স্থানীয় লোকজন জানিয়েছে, আওয়ামী লীগের একজন সাবেক সাংসদের শ্যালকের লোকজন বুড়িগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করতেন। কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার সা. লে. ফেরদৌস আহমেদ জানান, আটককৃত ড্রেজার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর উপজেলার সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামানের কাছে হস্তান্তর করা হয়েছে।