ড্রেন থেকে মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির একটি ড্রেন থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে ধানমন্ডির ৯ নম্বর রোড থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মশিউল আলম সাংবাদিকদের জানান, ধানমন্ডি ৯/এ-এর সড়কের একটি বাড়ির উত্তর পাশের সীমানাপ্রাচীর-সংলগ্ন ড্রেন থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কেউ মেয়েটিকে ফেলে গেছে। নিহত নারীর শরীরে বিভিন্ন ধরনের জখম রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।