ড্রেসিংয়ের পর ভালো আছে মুক্তামণি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণির অস্ত্রোপচারের পর গতকাল বুধবার সকালে প্রথমবারের মতো ক্ষত স্থানের ড্রেসিং পরিবর্তন করেছেন চিকিৎসকেরা।
গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে অস্ত্রোপচার করে তার হাতের তিন কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়।
গতকাল বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ জানান, ড্রেসিংয়ের পর মুক্তামণিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। তার সার্বিক অবস্থা ভালো।