ড্রোন মোতায়েনের সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে ড্রোন মোতায়েনে ভারতের সিদ্ধান্তের খবরে উদ্বেগ জানিয়েছে বিএনপি।
গতকাল বুধবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানান। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এটি প্রতিবেশী রাষ্ট্রে হস্তক্ষেপের শামিল।
বিবৃতিতে বলা হয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। এই সিদ্ধান্ত কার্যকর হলে এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বিঘ্নিত হবে বিজ্ঞপ্তি।