ঢল ও বৃষ্টিতে তলিয়ে গেছে সবজিখেত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়ায় কমপক্ষে ২০ হেক্টর সবজিখেত পানিতে তলিয়ে গেছে।
ছদাহা ও বাজালিয়া ইউনিয়ন ঘুরে দেখা যায়, হাঙর খালের পাশের জমিতে রোপণ করা বেগুন, করলা, ঝিঙে ও শসাখেত পানিতে ডুবে আছে। সবজিখেতের ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে।
বাজালিয়ার মাহালিয়া এলাকার চাষি আবুল কাসেম বলেন, মাহালিয়া বিলের দেড় একর বেগুনখেত তিন দিনের টানা বৃষ্টিতে ডুবে আছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার খাগরিয়া, নলুয়া, চরতি, ছদাহা, বাজালিয়া ও এওচিয়া ইউনিয়নের অন্তত ২০ হেক্টর সবজিখেত পানিতে ডুবে নষ্ট হওয়ার পথে।