ঢাক ও শঙ্খের ধ্বনিতে মুখরিত কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গাপূজা ঘিরে কলকাতাজুড়ে উৎসবের আমেজ। চারপাশে ঢাকের আওয়াজ ও শঙ্খের ধ্বনি। প্রতিমাকে একনজর দেখতে মণ্ডপগুলোতে মধ্যরাত পর্যন্ত ভক্তদের উপচে পড়া ভিড়। বেশির ভাগ পূজাই করা হচ্ছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। কার চেয়ে কার মূর্তি, আলোকসজ্জা ও প্যান্ডেল বেশি সুন্দর হয়েছে, তা নিয়ে চলছে প্রতিদ্বন্দ্বিতা। শুধু পাড়া-মহল্লায় নয়, কোথাও কোথাও আবার কিছু কিছু পরিবার বংশপরম্পরায় এ পূজা করে আসছে। নানারূপে সাজানো হয়েছে মূর্তি ও মণ্ডপ। কোনোটাতে দুর্গা কৃষকের সাজে। আবার কোনোটায় সোনালি আভায় আলোকিত দুর্গা। কোনো কোনো মণ্ডপের প্রবেশদ্বার আর মঞ্চ সাজানো হয়েছে প্লাস্টিকের খেলনা ও ব্যবহার্য জিনিসপত্র দিয়ে। কোনোটা শোলা দিয়ে। পূজা ঘিরে এখনো বিপণিবিতানগুলোতে চলছে কেনাকাটা। ফুটপাত থেকে শুরু করে অভিজাত এলাকা—সবখানেই ভিড়। কলকাতার দুর্গাপূজার এ আয়োজন নিয়ে ছবিগুলো তুলেছেন নাজনীন আখতার।

১ / ১৬
.
.

পাথুরিয়াঘাটা স্ট্রিটের বনেদি ঘোষ বাড়ির দুর্গাপূজা। ১৭০ বছর ধরে খেলাত ঘোষের উত্তরসূরিরা নিজ বাড়িতেই এ পূজা করে আসছেন।

২ / ১৬
.
.


বনেদি ঘোষ বাড়ি।

৩ / ১৬
.
.

পাথুরিয়াঘাটা পাঁচের পল্লি সংগঠন ‘এবার ফেলনা নয় খেলনা’ থিম নিয়ে প্লাস্টিকের খেলনা, ঝাঁজরি, ঢাকনা, কনটেইনার, বল ইত্যাদি দিয়ে সাজিয়েছে পূজামণ্ডপ।

৪ / ১৬
.
.

প্লাস্টিকের জিনিস দিয়ে সাজানো মণ্ডপ।

৫ / ১৬
.
.

প্লাস্টিকের জিনিস দিয়ে সাজানো মণ্ডপের উপরিভাগ।

৬ / ১৬
.
.

শোভাবাজার বেনিয়াতলা সংগঠন শোলা দিয়ে সাজিয়েছে মণ্ডপ। ৭২ বছর ধরে সংগঠনটি দুর্গোৎসব পালন করে আসছে।

৭ / ১৬
.
.

শোলা দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপের প্রবেশদ্বার।

৮ / ১৬
.
.

ঠাকুরপুকুর এলাকার এই মণ্ডপে কৃষাণীর রূপে দেখানো হয়েছে দুর্গাকে। অসুর বধে দুর্গার হাতের ত্রিশূলটিকে বিশেষ কায়দায় শূন্যে ভাসিয়ে রাখতে দেখা গেছে।

৯ / ১৬
.
.

বেহালার ফ্রেন্ডস ক্লাব এই মণ্ডপটি সাজিয়েছে সোনালি আভায়। বিশাল উচ্চতার প্রতিমা তৈরি করা হয়েছে। প্রবেশদ্বার করা হয়েছে বিশালাকৃতির ওম চিহ্ন দিয়ে।

১০ / ১৬
.
.

মণ্ডপের প্রবেশদ্বারে ওম চিহ্ন।

১১ / ১৬
.
.

বেহালা ফ্রেন্ডস ক্লাবের আলোকসজ্জিত পূজামণ্ডপ।

১২ / ১৬
.
.

পূজার সময় ঢাক বাজাচ্ছেন ঢাকী।

১৩ / ১৬
.
.

বেহালার আরেকটি মণ্ডপ।

১৪ / ১৬
.
.

পূজা উপলক্ষে সাজানো হয়েছে অভিজাত বিপণিবিতান সাউথ সিটি মল।

১৫ / ১৬
.
.

ক্রেতাদের জন্য সাউথ সিটি মলের ভেতরে রাখা হয়েছে প্রতিমাকে।

১৬ / ১৬
.
.

নিউমার্কেটের সামনের ফুটপাতে চলছে পূজার কেনাকাটা।