ঢাকা অঞ্চলের ভাষা প্রতিযোগের নিবন্ধন শুরু
এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের ঢাকা অঞ্চলের নিবন্ধন আজ রোববার শুরু হয়েছে। ঢাকা অঞ্চলের এ অনুষ্ঠানে ঢাকাসহ মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুরের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। আগামী ২ মে (শুক্রবার) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হবে।
নিবন্ধন চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত। বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। ব্যক্তিগত পর্যায়ে যে কেউ অংশ নিতে পারবে। তবে নিবন্ধন করার সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী কিংবা পরীক্ষার প্রবেশপত্র—যেকোনো একটি প্রমাণ হিসেবে দেখাতে হবে। ‘আগে এলে আগে’ ভিত্তিতে নির্ধারিত-সংখ্যক নিবন্ধন করা হবে। চারটি বিভাগে ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হবে। ২০১৩ সালের অধীত শ্রেণী অনুযায়ী বিভাগ নির্ধারিত হবে।
ক. প্রাথমিক: চতুর্থ ও পঞ্চম শ্রেণী এবং স্ট্যান্ডার্ড-৪ ও স্ট্যান্ডার্ড-৫।
খ. নিম্নমাধ্যমিক: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এবং স্ট্যান্ডার্ড-৬ থেকে স্ট্যান্ডার্ড-৮।
গ. মাধ্যমিক: নবম, দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী এবং ও-লেভেল এবং ও-লেভেল পরীক্ষার্থী।
ঘ. উচ্চমাধ্যমিক: একাদশ, দ্বাদশ শ্রেণী ও এইচএসসি পরীক্ষার্থী এবং এ-লেভেল এবং এ-লেভেল পরীক্ষার্থী।
নিবন্ধনের জন্য প্রথম আলো অফিস, ১৯ কারওয়ান বাজার (বন্ধুসভা কক্ষ), ঢাকায় সরাসরি আসতে হবে। এ ছাড়া বিস্তারিত জানার জন্য ০১৭১৬৬৪২৭৭২/০১৯৩৬৯৯৪৬৮৫ নম্বরে যোগাযোগ করা যাবে।