ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ভোট চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল ১০টায় ভোট নেওয়া শুরু হয়েছে। বিকেল চারটা পর্যন্ত চলবে। কাল বৃহস্পতিবারও সকাল ১০টায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট নেওয়া চলবে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত বাংলাদেশ আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেলে) সভাপতি পদে সাইদুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক পদে আইবুর রহমান নির্বাচন করছেন। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলে (নীল প্যানেল) সভাপতি পদে আজিজুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক পদে খোরসেদ আলম নির্বাচন করছেন।
ঢাকা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, আজ ও কাল বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে ২০ হাজার ভোটার ভোট দেবেন।
সরেজমিনে দেখা গেছে, উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন।