ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন আজ শেষ হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা আইনজীবী সমিতির ২০১৪-১৫ সালের নির্বাচনের ভোট গ্রহণের শেষ দিন আজ বৃহস্পতিবার। গতকাল বুধবার বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই ভোট গ্রহণ শুরু হয়।
এই নির্বাচনের নির্বাচন কমিশনার ওমর ফারুক আসিফ প্রথম আলোকে জানান, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১৪ হাজার ৩১০ জন। গতকাল তিন হাজার ৪০৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের ২৫টি পদের বিপরীতে ৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।