ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু আগামীকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আইনজীবী সমিতির ২০১০-১১ সালের নির্বাচন আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এ নির্বাচনে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। গতকাল সোমবার প্রার্থীদের পরিচিতিপর্বের মধ্য দিয়ে শেষ হয়েছে নির্বাচনী প্রচারের কাজ। নির্বাচন চলাকালে কোনো রকম প্রচারপত্র বিলি করা যাবে না বলে ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবারের নির্বাচনে ১০ হাজার ৬৭ জন আইনজীবী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগসমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপিসমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মোট ২৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক প্রার্থী কাজী মো. নজিবুল্লাহ হিরু। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন মো. সানাউল্লাহ মিয়া। এ প্যানেলে সাধারণ সম্পাদক প্রার্থী মো. আনোয়ার জাহিদ ভুঁইয়া।