ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, ফলাফল কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদে ২০১৬-১৭ এর নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার ছিল ভোট গ্রহণের দ্বিতীয় দিন। সকাল নয়টায় শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে। আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

আইনজীবী সমিতির নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবার মোট ভোটার ১৫ হাজার ৫০ জন আইনজীবী। দুই দিনে আট হাজার ১৩৪ জন আইনজীবী ভোট দিয়েছেন। ভোট শেষে রাত থেকে ভোট গণনা হয়েছে। কাল আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আইনজীবী মো. শাহ আলম খান।

আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের ২৫টি পদে প্রার্থী সংখ্যা ৬৫। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সাতজন।