ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল অবৈধ ঘোষণা ও পুনর্নির্বাচনের ঘোষণা চেয়ে মামলা করা হয়েছে। গতকাল রোববার সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন।একই সঙ্গে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনকে অবৈধ দাবি এবং ওই কমিশন কর্তৃক ঘোষিত নতুন নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা চেয়ে পৃথক আবেদন করা হয়।ঢাকার তৃতীয় সহকারী জজ এ এস এম মারুফ চৌধুরী মামলাটি গ্রহণ করে ক্ষমতা হস্তান্তরের ওপর কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শাতে বলেন। নোটিশপ্রাপ্তির তিন দিনের মধ্যে জবাব দাখিলের আদেশ ও স্থিতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত।