ঢাকা-আগরতলা বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে গত শুক্রবার ভারতের মৈত্রী এক্সপ্রেসের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনার পর ঢাকা-আগরতলা বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল রোববার আগরতলার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।ত্রিপুরা পরিবহন বিভাগের একজন কর্মকর্তা জানান, শুক্রবার মৈত্রী এক্সপ্রেসের বাসে অগ্নিসংযোগের পর ঢাকা-আগরতলা বাস চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ওই ঘটনার তদন্ত ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে বাস চলাচল আবার শুরু হবে।ওই কর্মকর্তা আরও জানান, ঘটনার তদন্ত করতে ত্রিপুরার সরকারি কর্মকর্তাদের একটি দল বাংলাদেশে যাবে এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে।শুক্রবার উত্তেজিত জনতা নরসিংদীতে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশন পরিচালিত ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেসের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। নরসিংদীতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ওই বাসে আগুন দেওয়া হয়। বাসে ২২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১২ জন ভারতীয়। অন্যরা বাংলাদেশি। আগুনে বাসচালক ও তাঁর সহকারী সামান্য আহত হন। আইএএনএস।