ঢাকা-আগরতলা সড়ক চার দিন বন্ধ থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গঙ্গাসাগরে একটি বেইলি সেতু তৈরির জন্য ওই সড়কে আজ থেকে চার দিন সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।সড়ক ও জনপথ বিভাগ ব্রাহ্মণবাড়িয়ার উপবিভাগীয় প্রকৌশলী শেখ সুহেল আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে এ কথা জানানো হয়েছে। আজ ভোর ছয়টা থেকে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভারী যানবাহনগুলোকে বিকল্প পথ হিসেবে চান্দুরা-আখাউড়া সড়ক ব্যবহারের জন্য বলা হয়েছে।সড়ক ও জনপথ বিভাগ ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী আবদুল ওয়াহেদ প্রথম আলোকে জানান, ধরখার-আখাউড়া সড়কের টানমান্দাইল ও গঙ্গাসাগর মাঝামাঝি সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নতুন বেইলি সেতু বসানো হবে।