ঢাকা-আগরতলা সড়কে ট্রাক বিকল, যান চলাচল বন্ধ ১৬ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার টানমান্দাইলে ট্রাক বিকল হয়ে ১৬ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের ধরখার অংশে রপ্তানির পণ্যবোঝাই প্রায় ২০০ ট্রাক আটকা পড়ে। প্রত্যক্ষদর্শী এবং ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, আখাউড়া স্থলবন্দরগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক টানমান্দাইল এলাকায় রোববার দিবাগত রাত দুইটার দিকে বিকল হয়। বিকল ট্রাকটিকে রোববার বিকেল সোয়া ছয়টায় সরিয়ে নিলে এ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, বন্দরটি রপ্তানিমুখী। আটকে পড়া ট্রাকপ্রতি ব্যবসায়ীদের দেড় থেকে দুই হাজার টাকা লোকসান গুনতে হবে।