ঢাকা-আগরতলা সড়কে যান চলাচল আবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দিন বন্ধ থাকার পর ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কে গতকাল শুক্রবার ভোর ছয়টা থেকে যান চলাচল শুরু হয়েছে। আখাউড়া অংশের মোগড়াবাজার এলাকার ক্ষতিগ্রস্ত হাওড়া সেতুর ওপর একটি বেইলি সেতু স্থাপন শেষে গতকাল সকালে সড়কটি আবার খুলে দেওয়া হয়।সড়ক ও জনপথ বিভাগের ব্রাহ্মণবাড়িয়া উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসেন জানান, যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে। তবে আগামী কয়েক দিন সেতুর ওপর দিয়ে ভারী যান চলাচলের সময় সতর্কতা অবলম্বন করতে হবে।