ঢাকা-আরিচা মহাসড়কে গাছ উপড়ে পথ বন্ধ, যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটেছে। বুধবার সন্ধ্যা সাতটার দিকে ধামরাই উপজেলার ঢুলিভিটা ও জয়পুরা এলাকায় বৃহৎকায় দুটি গাছ উপড়ে পড়লে এ সমস্যার সৃষ্টি হয়।

সর্বশেষ এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত পৌনে দশটা) জয়পুরা থেকে নবীনগর পর্যন্ত দীর্ঘ ১২ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট অব্যাহত আছে। এর আগে গাছ দুটি সরিয়ে ফেলার আগ ওই পর্যন্ত ওই মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে বলে জানিয়েছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক।