ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ প্রণয়ন করেছে। ফলে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও উচ্চশিক্ষার মাধ্যমে উপযুক্ত মানবসম্পদ তৈরিতে সক্ষম হবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে গতকাল রোববার শিক্ষামন্ত্রী এ কথা বলেন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে এম মোহসীন। সমাবর্তনে ২৩ জনকে চ্যান্সেলর ও ৫১ জনকে ভাইস চ্যান্সেলর পুরস্কার দেওয়া হয়। সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মান নিশ্চিতকরণ ইউনিটের প্রধান মেজবাহউদ্দিন আহমদ। বিজ্ঞপ্তি।