ঢাকা উত্তর ও দক্ষিণে আ. লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের নাম প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি নির্বাচন
সিটি নির্বাচন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের নাম প্রকাশ করেছে দলটি। আজ বুধবার সন্ধ্যায় ও রাতে গণমাধ্যমে পাঠানো পৃথক দুই সংবাদ বিজ্ঞপ্তিতে তালিকা দুটি প্রকাশ করা হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের নির্বাচন সমন্বয়কারী সংসদ সদস্য ফারুক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ সন্ধ্যায় এ তথ্য জানানো হয়। রাতে পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইদ খোকনের নির্বাচন সমন্বয়কারী সংসদ সদস্য মো. আব্দুর রাজ্জাক দক্ষিণের কাউন্সিলর তালিকা প্রকাশ করেন।
উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডের মধ্যে দুটিতে নারী প্রার্থী দলটির সমর্থন পেয়েছেন। তাঁরা হলেন ১২ নম্বর ওয়ার্ডে শিরিন রোকসানা এবং ১৬ নম্বর ওয়ার্ডে মাহমুদা বেগম। তবে দক্ষিণে কোনো প্রার্থী আওয়ামী লীগের সমর্থন পাননি।

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের নামের তালিকা দেখতে ক্লিক করুন