ঢাকা উত্তরের ২০৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০১৬-১৭ অর্থবছরের ২ হাজার ৮৩ কোটি ৩৫ লাখ টাকার বাজেট (প্রস্তাবিত) ঘোষণা করা হয়েছে। রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে মেয়র আনিসুল হক বাজেট ঘোষণা করেন। ছবি: ফোকাস বাংলা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০১৬-১৭ অর্থবছরের ২ হাজার ৮৩ কোটি ৩৫ লাখ টাকার বাজেট (প্রস্তাবিত) ঘোষণা করা হয়েছে। রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে মেয়র আনিসুল হক বাজেট ঘোষণা করেন। ছবি: ফোকাস বাংলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০১৬-১৭ অর্থবছরের ২ হাজার ৮৩ কোটি ৩৫ লাখ টাকার বাজেট (প্রস্তাবিত) ঘোষণা করা হয়েছে। এ অর্থবছরে নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৪৮ কোটি ২৫ লাখ টাকা। এর মধ্যে হোল্ডিং ট্যাক্স বাবদ রাজস্ব আয় ধরা হয়েছে ৪৮০ কোটি টাকা।

আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র আনিসুল হক বাজেট ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহু ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম সালেহ ভূইয়া প্রমুখ।

গত ২০১৫-১৬ অর্থবছর প্রস্তাবিত বাজেট ছিল ১ হাজার ৬০০ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থবছরের ১ হাজার ১০ কোটি ৪৫ লাখ টাকার সংশোধিত বাজেটও তুলে ধরা হয়।

মেয়র আনিসুল হক জানান, ২০১৬-১৭ অর্থবছরে নিজস্ব আয়ের অন্যতম খাত হলো হোল্ডিং ট্যাক্স। মোট রাজস্ব আয়ের ৫০ দশমিক ৬ শতাংশ এই খাত থেকে ধরা হয়েছে। এ ছাড়া মহাখালী ও আমিনবাজারে সিটি করপোরেশনের বাজার থেকে সালামি বাবদ ১৬০ কোটি টাকা ও ট্রেড লাইসেন্স বাবদ ৪৫ কোটি টাকা এবং সম্পত্তি হস্তান্তর বাবদ ১৩৫ কোটি টাকা আয়ের পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া সড়ক খনন ফি বাবদ ৪৫ কোটি টাকা, গরুর হাট ইজারা বাবদ ১৯ কোটি টাকা, বিজ্ঞাপন বাবদ ১৫ কোটি, বিদ্যুৎ বিল বাবদ আয় ১২ কোটি টাকা আয়ের পরিকল্পনা রয়েছে ডিএনসিসির।
অন্যদিকে, ২০১৬-১৭ অর্থবছরে বাজেটের ব্যয়ের উল্লেখযোগ্য খাতগুলো হলো কর্মকর্তা-কর্মচারীদের বেতন, পারিশ্রমিক ও ভাতা ১৩৫ কোটি টাকা, জ্বালানি, পানি ও বিদ্যুৎ খাতে ৫১ কোটি ৫০ লাখ টাকা, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ৪৬ কোটি ৯০ লাখ টাকা, মেরামত ও রক্ষণাবেক্ষণ খাতে ২৪ কোটি ২৫ লাখ টাকা, মশক নিয়ন্ত্রণে ২৩ কোটি ২৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে বলে মেয়র আনিসুল হক জানান।